গত ৪ জুন ভারতের দক্ষিণ দিল্লিতে ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামের হোটেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ছবি: এপি গত ৪ জুন ভারতের দক্ষিণ দিল্লিতে ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট নামের হোটেলে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ছবি: এপি

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু, নিহত বেড়ে ২৩

Share

ভারতের দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকার হোটেল অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।

দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার অনন্ত মিত্তাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

গত ৪ জুন হাউজ রানি এলাকার ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ২১ জন নিহত হন। এর মধ্যে ১২ জন ছিলেন বিদেশি নাগরিক। পরে গত সপ্তাহে চিকিৎসাধীন এক নাইজেরীয় নাগরিকের মৃত্যুতে সংখ্যা ২২-এ দাঁড়ায়। এবার বাংলাদেশি নারীর মৃত্যুতে তা ২৩ জনে পৌঁছাল।