দক্ষিণ আফ্রিকার ফুটবল দলের পায়েও ছিল গোলাপি রঙের বুট দক্ষিণ আফ্রিকার ফুটবল দলের পায়েও ছিল গোলাপি রঙের বুট। রয়টার্স

বিশ্বকাপে এবার ফুটবলারদের পায়ে গোলাপি বুট — কারণটা কী?

Share

একসময় ফুটবলের বুট মানেই ছিল কালো রং। গত ২৫ বছরে সেই দৃশ্য পালটে গেছে। এবার ২০২৬ বিশ্বকাপে যোগ হয়েছে গোলাপি — বিশ্বকাপে দুই দলের খেলোয়াড়দের পায়েই গোলাপি রঙের বুট এই প্রথম।

নাইকি, অ্যাডিডাস ও পুমা — শীর্ষ তিন ব্র্যান্ড এবার একই রঙের বুট তৈরি করেছে। ভোক্তা ট্রেন্ড পূর্বাভাসকারী প্রতিষ্ঠান ডব্লিউজিএসএন ২০২৪ সালেই ভবিষ্যদ্বাণী করেছিল, ২০২৬ সালে আধিপত্য বিস্তার করবে ‘ইলেকট্রিক ফুশিয়া’ — গোলাপি ও বেগুনির মিশ্রণে তৈরি উজ্জ্বল একটি রং। বুট প্রস্তুতকারীরা পণ্য বাজারে আনার দুই বছর আগে থেকেই এই ধরনের পূর্বাভাসকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ করে ডিজাইন শুরু করেন।

তবে এর বাইরে আরও একটি বাস্তব কারণ আছে — মাঠের সবুজ ঘাসের বিপরীতে গোলাপি রং অসাধারণভাবে চোখে পড়ে। টেলিভিশন, স্টেডিয়াম, ফোনের স্ক্রিন — যেখানেই দেখুন, স্লো-মোশন ক্লিপ বা ফ্লাডলাইটের নিচেও গোলাপি বুট স্পষ্ট দৃশ্যমান থাকে। ফুটবল আর ফ্যাশন যে ওতপ্রোতভাবে জড়িত, এবারের বিশ্বকাপে তারই নতুন প্রমাণ মিলছে।