বেসরকারি চাকরিজীবীরাও পাবেন পেনশন সুবিধা

Share

বেসরকারি চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা আরও বিস্তৃত করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। নতুন প্রগতি স্কিম অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মী উভয়েই ৫০-৫০ অনুপাতে চাঁদা দেবেন। মাসিক চাঁদার পরিমাণ থাকবে ১ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে। অবসরের পর আজীবন মাসিক পেনশন এবং ৬০ বছর পূর্ণ হলে মোট জমার ৩০ শতাংশ পর্যন্ত এককালীন গ্র্যাচুইটি হিসেবে উত্তোলনের সুযোগ থাকবে।

এ ছাড়া শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালু, নমিনিদের জন্য আজীবন পেনশন সুবিধা এবং আউটসোর্সিং কর্মীদের অন্তর্ভুক্তির প্রস্তাবও রয়েছে। মাসিক চাঁদায় কর রেয়াত এবং প্রাপ্ত পেনশন করমুক্ত থাকবে। এখন পর্যন্ত চারটি স্কিমে ৩ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন।