স্বাস্থ্য অধিদপ্তর

আদ্-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোকে নির্দেশ

Share

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখান থেকে রেফার করা রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকার সরকারি হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বড় মগবাজারের আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় সেখান থেকে রেফার করা রোগীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদের এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।