সাবেক আইজিপি বেনজির আহমেদ

বিমানবন্দর নয়, শপিং সেন্টার থেকে গ্রেপ্তার হয়েছেন বেনজীর

Share
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে, তিনি দুবাই বিমানবন্দরের ট্রানজিট এলাকায় তৃতীয় কোনো দেশে যাওয়ার প্রাক্কালে আটক হয়েছেন।
তবে প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে সংযুক্ত আরব আমিরাতের যথাযথ নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলে নিশ্চিত হওয়া যায় যে, বেনজির আহমেদকে গত ১২ জুন ২০২৬ তারিখে দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়ে সহায়তা চাওয়া হলে দুবাই পুলিশ ১২ জুন তাকে দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে আটক করে হেফাজতে নেয়।
নিরাপত্তা সংস্থার সূত্রে আরও জানা গেছে যে, ৫ আগস্ট ২০২৪ তারিখে বেনজির আহমেদ সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি একাধিকবার সংযুক্ত আরব আমিরাত হতে কাতার ও সৌদি আরবে যাতায়াত করেন।
১৬ ফেব্রুয়ারি ২০২৫ তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে স্পেনে ভ্রমণ করেন এবং সর্বশেষ ১৩ মার্চ ২০২৫ স্পেন থেকে পুনরায় সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসেন।
১৩ মার্চ ২০২৫ ভোর ৫টায় তিনি দুবাইয়ে পৌঁছান এবং গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত সেখানেই অবস্থান করছিলেন।
এছাড়া, বেনজির আহমেদের সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা রয়েছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, তার ব্যবহৃত এমিরেটস আইডি কার্ডের নম্বর 7*4-1*63-94***-8**।
Zulkarnain Saer-এর ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত
বর্তমানে তাকে দুবাই পুলিশের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট (হাই-সিকিউরিটি) জোনে রাখা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত বাংলাদেশে পাঠানো হবে বলেও তারা জানিয়েছেন।
– Zulkarnain Saer-এর ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগৃহীত