প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ছবি: বাসস

ভারতীয় বিমানবন্দরে কি ঘটেছিলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সাথে?

Share

অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে দিল্লি থেকে কলম্বো হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন তিনি। তবে বিমানবন্দরে নামার পরই ভারতের নজরদারি তালিকা অনুযায়ী তাকে আটকে দেওয়া হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী পদমর্যাদায় কূটনৈতিক পাসপোর্ট পাবার যোগ্য হলেও ডা. জাহেদ সাধারণ পাসপোর্টে যাত্রা করেছিলেন।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চেয়ে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান ও প্রটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডা. জাহেদ উর রহমান।