ছবিঃ প্রথম আলো

বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

Share

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গার্মেন্টসের শ্রমিকেরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে লাভ রোড সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান জানান, ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।