জোড়া গোল উদযাপন ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের ছবিঃ এএফপি

ডালাসে থ্রিলার: কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে ৪-২ উড়িয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

Share

ডালাস স্টেডিয়ামে ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোল ও দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ডের গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় পায় টমাস টুখেলের দল।

প্রথমার্ধে দুবার এগিয়ে গিয়েও দুবার ক্রোয়েশিয়ার সমতায় ফেরার মুখে পড়ে ইংল্যান্ড। ১২ মিনিটে পেনাল্টি থেকে কেইন প্রথম গোলটি করেন। তবে শট নেওয়ার আগে গোলকিপার লিভাকোভিচ লাইন ছেড়ে এগিয়ে আসায় ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি পুনরায় নেওয়া হয় এবং এবার কেইন সুযোগ নষ্ট করেননি। ৩৬ মিনিটে মিডফিল্ডার বাতুরিনার দুর্দান্ত শটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ৪২ মিনিটে কেইনের হেডে আবার এগিয়ে যায় ইংল্যান্ড, কিন্তু যোগ করা সময়ে পেতার মুসার গোলে ফের সমতা আসে।

 

বিরতির পর ৪৭ মিনিটে বেলিংহামের কোনাকুনি শটে এগিয়ে যায় ইংল্যান্ড, এরপর আর পিছনে তাকাতে হয়নি তাদের। ৮৫ মিনিটে রাশফোর্ডের গোলে নিশ্চিত হয় ৪-২-এর জয়।

ক্রোয়াট গোলকিপার লিভাকোভিচ ৭টি সেভ করেও দলকে রক্ষা করতে পারেননি। অন্যদিকে ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ড ৩টি গুরুত্বপূর্ণ সেভ করেন।

এই ম্যাচে কেইন বিশ্বকাপে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন (৫ গোল), পেছনে ফেলেন মেসি ও বাতিস্তুতার মতো কিংবদন্তিদের। একইসঙ্গে বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ গোলের তালিকায় গ্যারি লিনেকারের সমকক্ষ হন তিনি—দুজনেরই ১২ ম্যাচে ১০ গোল।

ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় কেইন বলেন, দ্বিতীয়ার্ধের ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব কোচ টুখেলের। বিরতিতে কোচের অনুপ্রেরণামূলক বক্তব্যই দলকে পুনরায় মাঠে জ্বালিয়ে তোলে।