ছবি: তিনতন্ত্র

পরিবেশ রক্ষায় এসপিডিএস এর গাছ বিতরণ কর্মসূচি

Share

ঠাকুরগাঁওয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস এন্ড ডেভলপমেন্ট সোসাইটি (SPDS)-এর উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু,প্রবীণ সাংবাদিক   মনসুর আলী, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমিন আক্তার ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

আয়োজকরা জানান, প্রেস ক্লাবে গাছ বিতরণের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় আজ প্রায় ২০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। চলতি বছরে SPDS-এর পক্ষ থেকে মোট ৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মানবিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।