ভেনেজুয়েলায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি। ছবি: এপি

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১

Share

তিনতন্ত্র আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯৭১ জন। আজ বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার সন্ধ্যায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটি অন্যতম শক্তিশালী ভূমিকম্প, যার তীব্রতা পুরো অঞ্চলজুড়েই অনুভূত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লা গুয়াইরা রাজ্য। বিপুল সংখ্যক ভবন ধসে পড়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ এলাকাটিকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে বর্ণনা করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে ধুলাবালিতে মাখা অবস্থায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা