ছবি: সংগৃহীত

চার দিনের চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

Share

 

বাসস, বেইজিং: চার দিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় আজ শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্নের ফ্লাইটে রওনা হন তিনি। চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান।

এই সফরে প্রধানমন্ত্রী দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেন। পরে বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আজ সকালে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এ ছাড়া চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে চীনে যান তিনি। এটি ছিল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।