ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ৪০০ একর পপি ক্ষেত ধ্বংস, জব্দ সাড়ে ৩ হাজার কেজি হাশিশ

Share

 

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে মাদকবিরোধী অভিযানে প্রায় ৪০০ একর পপি (আফিম) ক্ষেত ধ্বংস করেছে দেশটির পুলিশ। একই অভিযানে ৩ হাজার ৫০০ কেজি হাশিশ জব্দ করা হয়েছে।

রোববার প্রাদেশিক পুলিশ কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, ফারাহ প্রদেশের পুর চামান জেলায় অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় অবৈধভাবে চাষ করা ৪০০ একর পপি ক্ষেত ধ্বংসের পাশাপাশি বিপুল পরিমাণ হাশিশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাদেশিক পুলিশ কার্যালয় জানিয়েছে, মাদক উৎপাদন ও অবৈধ ফসলের চাষ বন্ধে পুরো ফারাহ প্রদেশজুড়ে অভিযান অব্যাহত থাকবে।