ছবি: সংগৃহীত

নতুন ইউনিফর্মে মাঠে বাংলাদেশ পুলিশ, আজ থেকেই শুরু দায়িত্ব পালন

Share

আজ বুধবার থেকে নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ।

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় নতুন পোশাকে দেখা যায় পুলিশের সদস্যদের।

নতুন ইউনিফর্মে জেলা পুলিশসহ অধিকাংশ ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট নির্ধারণ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছে দেওয়া হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর শুরু হওয়া পুলিশ সংস্কারের ধারাবাহিকতায় আগের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে গত ১৮ জুন নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।