ছবি: সংগৃহীত

মানসিক ভারসাম্যহীন ভেবে আশ্রয়, চার বছর পর জানা গেল তিনি নেপালের নাগরিক

Share

কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন মনে করে আশ্রয় দেওয়া এক তরুণের পরিচয় চার বছর পর জানা গেছে।

তিনি নেপালের বারা জেলার বাসিন্দা রিয়ান আনসারী (২৪)। স্থানীয় ইলেকট্রনিক মিস্ত্রি পলাশ আহমেদ মানবিক কারণে তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা ও দেখাশোনা করেন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার পর রিয়ান একটি ইমো নম্বর দিলে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।

জানা যায়, প্রায় ছয় বছর আগে মানসিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। বর্তমানে নেপালে থাকা পরিবারের সঙ্গে নিয়মিত কথা বলছেন রিয়ান এবং দ্রুত দেশে ফিরতে চান। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুসন্ধান শুরু করেছে।