মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।
বুধবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে হওয়া বৈঠকগুলো ‘খুব ভালো’ হয়েছে এবং আলোচনায় অগ্রগতি হয়েছে।
তিনি আরও দাবি করেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘খুব জোরালো আঘাত’ হেনেছিল। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির পরমাণুমুক্তকরণই যুক্তরাষ্ট্রের লক্ষ্য এবং ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।