মুসলিম পরীক্ষার্থীদের একটি অনুষ্ঠানে সালাম দেওয়ার অভিযোগে খড়গপুরের মুসলিম ASP বুশরা বানুকে বদলি করা হয়েছে। তিনি ২০২১ সাল ব্যাচের আইপিএস অফিসার।
একটি অনুষ্ঠানে ইউপিএসসি পরীক্ষার্থীদের নির্দেশনা দেওয়ার সময় তিনি “আসসালাম ওয়ালাইকুম,” “ইনশাআল্লাহ,” এবং “জাযাকাল্লাহ”-এর মতো শব্দ ব্যবহার করেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বুশরা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রেসিডেন্সিয়াল কোচিং একাডেমি-র ভূমিকা এবং তাঁর সাফল্যের যাত্রার কথা বলছিলেন। তিনি মুসলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এসব শব্দ ব্যবহার করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর, “হিন্দু লিগ্যাল ফান্ড” নামে একটি হিন্দুত্ববাদী সংস্থা অভিযোগ দায়ের করে এবং এর পরিপ্রেক্ষিতে, রাজ্য সরকার বুশরা বানুকে তার পদ থেকে বদলি করে দেয়।
তথ্যসূত্র: বিএম নিউজ বাংলা, পশ্চিমবঙ্গ।