দেশের অন্যতম স্বনামধন্য ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক সারমীন আক্তার।
সারমীন আক্তারের সাংবাদিকতায় হাতেখড়ি হয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি ভয়েস অব এশিয়া-এর মাধ্যমে। এরপর তিনি এশিয়ান টেলিভিশন, চ্যানেল নাইন ও অনলাইন সংবাদমাধ্যম আগামীর সময়-এ ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এসব প্রতিষ্ঠানে কাজ করার মধ্য দিয়ে তিনি স্থানীয় সংবাদ সংগ্রহ, মাঠপর্যায়ের সাংবাদিকতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও জনদুর্ভোগের বিষয় গণমাধ্যমে তুলে ধরেছেন।
সাংবাদিকতার পাশাপাশি সারমীন আক্তার বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রের ‘ক শ্রেণির উপস্থাপক’ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা অর্জনের পর এবার দেশের অন্যতম বৃহৎ সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিন-এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।