গাজীপুরে পোশাক কারখানায় আগুন

Share

গাজীপুরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বিকাল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার ম্যাটিক্স গার্মেন্টে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আটতলা ভবনটির তৃতীয় তলার আগুন নেভাতে পাঁচ মিনিটের মধ্যে সেখানে একটি গাড়ি পৌঁছায়।

Image

বিকাল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে নয়টি ইউনিট কাজ করছিল বলে জানান তিনি।

তখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Image

আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস। বিকাল সোয়া ৪টা পর্যন্ত ৬৭ জনকে উদ্ধারের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

সূত্র: বিডিনিউজ২৪.কম