জৈনপুরী দরবার শরিফের নামের উচ্চারণগত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। অনিচ্ছাকৃত ভুলটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমার যতটুকু জানার সুযোগ হয়েছে, জৌনপুরী ও জৈনপুরী দুটো শব্দই সঠিক।
ফেসবুক পোস্টের শেষে তিনি মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘চমৎকার আয়োজন ও আন্তরিকতার জন্য মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
