জামায়াত কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যা বললেন কুমিল্লার আমীর

Share
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে লিখিত বার্তা দিয়েছেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টার দিকে এ ঘটনার পর তিনি লিখিত আকারে তার বার্তাটি পাঠান।
বুধবার রাতে দেওয়া এই প্রেস বিজ্ঞপ্তিতে কাজী দ্বীন মোহাম্মদ জানান, কুমিল্লা মহানগর জামায়াতের কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এ সময় কিছু যুবক সভায় ঢুকে হইচই করেন। পরে চিৎকার-চেঁচামেচি করে চলে যাওয়ার সময় তারা জামায়াতের একটি গাড়ি ভাঙচুর করেন।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। এর পেছনে কারা জড়িত এবং কেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানার পর গণমাধ্যমকে আবারও অবহিত করা হবে।
সূত্র: স্টার নিউজ