বাজেট অধিবেশন শুরু, ১১ জুন সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু

Share

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬ সালের বাজেট অধিবেশন আজ রোববার শুরু হয়েছে। বেলা তিনটার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

এটি চলতি সংসদের প্রথম বাজেট অধিবেশন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

আজকের বৈঠকে শুরুতে স্পিকার অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। মনোনীতরা হলেন সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান ও শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীজন বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করা সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।