বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভিবিশ্বকাপ ফুটবল সরাসরি দেখাবে বিটিভি

Share

আসন্ন বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১১ জুন শুরু হচ্ছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বাংলাদেশে সম্প্রচারস্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক পিটিই লিমিটেড। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকে স্বত্ব কিনে খেলা সম্প্রচার করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি না হওয়ায় স্বত্ব ছেড়ে দেয় সিঙ্গাপুরভিত্তিক ওই প্রতিষ্ঠান।

এরপর বাংলাদেশ সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করে। বিনা মূল্যে সম্প্রচারস্বত্ব পেতে সরকারের উচ্চপর্যায় থেকে ফিফার সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।