ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধ; শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

Share

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ (১০ জুন) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।

মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ১২ জন আসামি রয়েছেন, যাঁরা সবাই বর্তমানে পলাতক। ট্রাইব্যুনাল তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালনা করছে এবং রাষ্ট্রীয় খরচে তাদের জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, আজ সূচনা বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। গত ১৩ মে ট্রাইব্যুনাল তিনটি অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছিল।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের জুলাই–আগস্টে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অন্তত কয়েক দফা হত্যাকাণ্ড ঘটে, যেখানে কিশোর, শিক্ষার্থী ও শ্রমজীবীসহ একাধিক ব্যক্তি নিহত হন। অভিযোগে ১৯ জুলাই, ২১ জুলাই এবং ৫ আগস্টের পৃথক ঘটনায় মোট ১০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

এ মামলার বিচারকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নেওয়া হবে বলে জানা গেছে।