ছবিঃ সংগৃহীত

ব্যাংকে আবগারি শুল্কের সীমা বাড়ল, এখন থেকে ৪ লাখ টাকার নিচে ছাড়

Share

নতুন বাজেটে ব্যাংক হিসাবে আবগারি শুল্ক আরোপের সীমা ৩ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে এই সুবিধা দিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থাৎ বছরের যেকোনো সময়ে ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা বা তার বেশি স্থিতি থাকলে আবগারি শুল্ক দিতে হবে। সাধারণত ডিসেম্বর মাসে ব্যাংকগুলো গ্রাহকের হিসাব থেকে এই শুল্ক একবারই কেটে রাখে। ঋণের ক্ষেত্রেও একটি হিসাবে মাত্র একবার আবগারি শুল্ক আরোপ করা হবে।

আবগারি শুল্ক হলো একধরনের পরোক্ষ কর যা আয় বা মুনাফার ওপর নয়, বরং নির্দিষ্ট কার্যকলাপ বা সুবিধা ব্যবহারের ওপর বসে — যেমন ব্যাংকে আমানত রাখা, মুঠোফোনে কথা বলা বা সিগারেট কেনা।

 

  • তিনতন্ত্র ডেস্ক রিপোর্ট