ছবিঃ সংগৃহীত

মোবাইল সিমের ৩০০ টাকা কর প্রত্যাহার, টেলিকম খাতে শুল্ক কমানোর ঘোষণা

Share

নতুন বাজেটে মোবাইল সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা সুনির্দিষ্ট কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এতে সরকারের বার্ষিক রাজস্ব প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা কমবে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমানে দেশের টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রায় ২৫ শতাংশ — যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সাধারণ মানুষের কাছে মোবাইল সেবা আরও সহজলভ্য করতে এবং খাতের দ্রুত বিকাশে করের হার ক্রমান্বয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে দেশের সম্ভাবনাময় ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে গড়ে তুলতে কর, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে।