সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে আংশিকভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণে গঠিত পে কমিশনের সুপারিশ সরকার পর্যালোচনা করছে এবং এ বিষয়ে একটি সচিব কমিটিও কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে কমিশনের সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি। সচিব কমিটির পর্যালোচনা শেষে সুপারিশ জমা দেওয়ার পরই পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত হবে। তবে প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার কিছুটা কমিয়ে সংশোধিত সুপারিশ দেওয়া হতে পারে বলে সূত্রগুলো জানাচ্ছে।