বাংলাদেশ বার কাউন্সিল

আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে উত্তীর্ণ ৯২০১ জন, পাস করেছেন জাইমা রহমানও

Share

সারা দেশের অধস্তন আদালতে প্র্যাকটিসের জন্য আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এইফলাফল প্রকাশিত হয়।

এবারের পরীক্ষায় প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমান বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন এবং প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন। এবার মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী এমসিকিউতে অংশ নিয়েছিলেন।

উল্লেখ্য, নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে উত্তীর্ণ হলেই আইনজীবী হিসেবে প্র্যাকটিসের সুযোগ মেলে। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা সরাসরি তিনবার মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।