নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ

Share

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দেন। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে এ বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে।

নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন গ্রেডে বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ছে।

তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হবে। পরবর্তী অর্থবছরে বাকি অংশ এবং ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসাভাতাসহ অন্যান্য সুবিধা সমন্বয় করা হবে। পুরো কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছে নবম জাতীয় বেতন কমিশন।