হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট নিহত ৬৪৮

Share

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে ৩ জন এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৪ হাজার ৮৯৯ জনের শরীরে হামের উপসর্গ এবং ১০ হাজার ২৪৮ জনের হাম শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ হাজার ৬০৬ জন, যাদের মধ্যে ৬৫ হাজার ৮৫২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।