ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের কাহারোলে ৩২ সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়া

Share

দিনাজপুরের কাহারোল উপজেলায় ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩২টি প্রধান শিক্ষকশূন্য অবস্থায় পরিচালিত হচ্ছে। অবসর ও বদলিজনিত কারণে এ সংকট তৈরি হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের শূন্য পদের পাশাপাশি সহকারী শিক্ষকের আরও ৭৩টি পদও শূন্য রয়েছে।

শূন্য পদগুলোতে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। একই পদমর্যাদার সহকর্মীদের মধ্যে কাউকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় অনীহা দেখা দিচ্ছে। পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে শ্রেণিকক্ষে পাঠদান কঠিন হয়ে পড়ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর।

স্থানীয় অভিভাবকরা জানান, শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তাদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কাহারোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জিলানী জানান, পদোন্নতি অথবা সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্য পদ পূরণের সুযোগ রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।