ফাইল ছবি

সুন্দরবনে কুমিরের কবলে পড়ে প্রাণ গেল গৃহবধূর

Share

বাগেরহাটের মোংলায় সুন্দরবন-সংলগ্ন শ্যালা নদীতে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জয়মনি গ্রামের বাসিন্দা সেলিনা বেগম দুই সঙ্গীকে নিয়ে শ্যালা নদীর লঞ্চঘাট এলাকায় চিংড়ির রেণু পোনা সংগ্রহ করছিলেন। বিকেল পৌনে ছয়টার দিকে হঠাৎ একটি কুমির পানি থেকে বেরিয়ে এসে তাঁকে টেনে নেওয়ার চেষ্টা করে। সঙ্গে থাকা দুই নারী জালের কাঠের লাঠি দিয়ে কুমিরকে আঘাত করতে থাকলে শেষ পর্যন্ত সে সেলিনাকে ছেড়ে দেয়। তবে ততক্ষণে আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। সন্ধ্যায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, সুন্দরবনে পোনা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামতে গিয়েই এই পরিণতি হয়েছে সেলিনা বেগমের।