জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি: সংগৃহীত

পুশ ইন সমস্যা সমাধানে ভারত ও বাংলাদেশ উভয়কেই দায়িত্ব নিতে হবে: জাতিসংঘ

Share

সীমান্তে পুশ ইন সমস্যা সমাধানে ভারত ও বাংলাদেশ উভয় দেশকেই আলোচনার মাধ্যমে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিক প্রশ্নে উল্লেখ করেন, আন্তর্জাতিক মনোযোগ এখন অন্যদিকে থাকলেও বাংলাদেশ-ভারত সীমান্তে কয়েক শ নারী ও শিশু খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে। জবাবে ডুজারিক বলেন, মানুষের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আলোচনার মধ্য দিয়ে এই সংকটের সমাধান করা উভয় দেশেরই দায়িত্ব।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে এক প্রশ্নে মুখপাত্র জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতির কাজ মূলত পরিষদের কার্য পরিচালনায় সীমাবদ্ধ থাকবে। তবে রোহিঙ্গা সংকট সমাধানের প্রক্রিয়া আলাদাভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানান।