জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

নিজ ধর্মীয় রীতিতে স্পিকারের চেয়ারকে সম্মান জানাবেন সংসদ সদস্যরা

Share

জাতীয় সংসদের সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন। আজ বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিষয়টি সামনে আসে গত ১৬ জুন, যখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা নিয়ে আপত্তি তোলেন। পরদিন বুধবার বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও বিষয়টির সুরাহা চান।

স্পিকার জানান, কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারায় সংসদে প্রবেশ বা কক্ষ ত্যাগের সময় সভাপতিকে সম্মান জানানোর বিধান রয়েছে। তবে ২০০৬ সালে সংশোধনীর মাধ্যমে এই বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। সেই সংশোধনীর ভিত্তিতেই আজকের এই সিদ্ধান্ত।