পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের গোবিন্দনগর মুন্সিরহাট মাদ্রাসা মাঠে ২০০ জন মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল প্রগ্রেস এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (এসপিডিএস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমিন আক্তার।
এ সময় বক্তব্য দেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক, মুন্সিরহাট জামে মসজিদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি নাসরিন বেগম, ১০ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক রুনা লায়লা,পৌর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহারা বেগম ১০ নম্বর ওয়ার্ড মহল্লা কমিটির সভাপতি মজিবর রহমান, এবং ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম।
বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তারা সামাজিক ও মানবিক কর্মকান্ডে এসপিডিএসের ভূয়সী প্রশংসা করেন।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
সমাজের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে সারমিন আক্তার বলেন, “মানবতা, উন্নয়ন ও টেকসই পরিবর্তনের জন্য” এই স্লোগানকে ধারণ করে এসপিডিএস দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করে আসছে। এরই ধারবাহিকতায় আজ ২০০ টি চাড়া গাছ বিতরণ করা হয়েছে। এই সিজনে এসপিডিএস এর ৫হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। যার আনুষ্ঠানিক উদ্বোধন আজ করা হলো। ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও ব্যাপক পরিসরে অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত ২০০ জনের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।