কেএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

বেফাঁস মন্তব্যের জেরে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার

Share

বেফাঁস মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা-১-এর অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের সই করা এক আদেশে এই প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। আদেশে আগামী ২১ জুনের মধ্যে তাঁকে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

এর আগে গত ১৭ জুন কেএমপির লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে আইনশৃঙ্খলা রক্ষায় তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) রাশিদুল ইসলাম খান। তবে এই আশ্বাস দিতে গিয়ে তিনি এমন এক মন্তব্য করেন, যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয়—কোনো তথ্য ফাঁসের অভিযোগ উঠলে দায়ী পুলিশ কর্মকর্তাকে নিজ হাতে শাস্তি দেওয়ার ঘোষণা দেন তিনি।

এই মন্তব্যের জেরেই শেষ পর্যন্ত তাঁকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর।