বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ছবি : সংগৃহীত

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

Share

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

শনিবার (২০ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আব্দুল কাদের বলেন, ‘এনসিপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে সাবেক ঢাবি শিবিরের সভাপতি আলী আহসান জুনায়েদকে! এখন থেকে ছাত্রশক্তিকে গাইড করবেন তিনি। ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।’

এছাড়া পোস্টে তিনি এনসিপির দায়িত্বশীলদের ধন্যবাদও জানান।

উল্লেখ্য, ছাত্র-জনতার চব্বিশের অভ্যুত্থানে কেন্দ্রীয়ভাবে সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে আলোচনায় আসেন আলী আহসান জুনায়েদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • সূত্রঃ কালবেলা