এ কে এম ওয়াহিদুজ্জামান। ছবিঃ সংগৃহীত

১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান, পেলেন অধ্যাপক পদও

Share

১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেয়েছেন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের শিক্ষক এ কে এম ওয়াহিদুজ্জামান। একই সঙ্গে তিনি অধ্যাপক পদেও পদোন্নতি পেয়েছেন। গত ১৪ জুন তিনি এই পদে যোগদান করেছেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন।

২০১৩ সালের ৭ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারকে নিয়ে ফেসবুকে মানহানিকর মন্তব্যের অভিযোগে সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সময় মামলায় কারাগারেও যেতে হয় তাঁকে। পরে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তাঁকে চাকরিচ্যুত করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লুৎফর রহমান বলেন, ওয়াহিদুজ্জামান বিগত সরকারের সময়ের বৈষম্যের শিকার হয়েছিলেন। তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে অধ্যাপক পদে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ওয়াহিদুজ্জামান বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।