এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে একটি হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। বোর্ডটির অধীনস্ত মোট ১৮টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
৮টি জেলার বিভিন্ন উপজেলার এসব বিদ্যালয় থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের একজনও পাসের মুখ দেখেনি। এরমধ্যে সর্বোচ্চ শূন্যে পাসের বিদ্যালয় ৫ টিই ঠাকুরগাঁও জেলার। এরপরে কুড়িগ্রামে রয়েছে ৪টি বিদ্যালয়, রংপুর জেলায় রয়েছে দুটি।
পাস শূন্য ১৮টি বিদ্যালয়ের তালিকা:
কুমারপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, রংপুর, ঘাসিপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ,রংপুর, উত্তর দামোদরপুর কাগজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাদুল্লাপুর, গাইবান্ধা মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী, গাইবান্ধা আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, ডোমার, নীলফামারী তালতলা উচ্চ বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম ব্রাহ্মণ পাড়া উচ্চ বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম এ.এম. রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর আকছা আদর্শ উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও অনভার দিঘী উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও রামপুর ভাটুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, হরিপুর, ঠাকুরগাঁও মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও তওয়ারীগাঁও উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও বলরামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, বোদা, পঞ্চগড় বোদা সরদারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, বোদা, পঞ্চগড়।
একটি শিক্ষা বোর্ডের অধীনে এতগুলো প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস না করার বিষয়টি শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, এসব প্রতিষ্ঠানে শিক্ষকতার মান, নিয়মিত ক্লাসের অনুপস্থিতি এবং প্রশাসনিক নজরদারির অভাবই এই বিপর্যয়ের মূল কারণ।
শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অকৃতকার্য হওয়া এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।