জানা গেছে, টঙ্গী পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল আরোহীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
তবে এই দাবি নিয়ে নেটিজেনরা সন্দেহ প্রকাশ করলে তিনি ফের জানান, এটা আজকের ঘটনা। আমি ড্রেস দেখে মেয়েটিকে চিনেছি। আমি শিওর হওয়ার পর আমার বন্ধুদের দেখালাম। ওরাও শিওর হলো যে ওই মেয়েটাই।
তবে ‘জারা চৌধুরী রাত্রি’ নামের ওই ফেসবুক আইডির দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া মোটরসাইকেল মালিকের আসল ঠিকানা ও পরিচয় নিয়ে সন্দেহ থাকায় তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
এখনও পর্যন্ত মোটরসাইকেলে থাকা দুই তরুণ ও ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ এ বিষয়ে কাজ করছে।
গাজীপুর মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলের নম্বর দেখে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।