কুষ্টিয়ায় কৃষক লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক হলেন জামায়াত-বিএনপির ৮ নেতাকর্মী

Share

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক এক কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে জামায়াতের এক নেতা ও দুই বিএনপি কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি কর্মী মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি কর্মী শহীদুল ইসলাম (৫৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় পুলিশ আটক করলে একদল লোক তাকে ছাড়িয়ে নিতে থানায় জড়ো হন। এ সময় পুলিশ তাদের আটক করে।