কুষ্টিয়ায় এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিএনপি সরকারের সময়কালে তার ওপর এটি পঞ্চমবারের মতো হামলা বলে দাবি করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে তিনি হামলার প্রতিবাদ জানান।
পোস্টের সঙ্গে যুক্ত ছবিতে দেখা যায়, একটি গাড়ির পেছনের কাচ ভাঙা অবস্থায় পড়ে আছে, একই সঙ্গে গাড়ির অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ছবিতে দেখা যায়।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, বারবার হামলা, ভয়ভীতি প্রদর্শন বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। তিনি বলেন, অতীতে হামলা করে পাটোয়ারীদের কেউ থামাতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।
তিনি আরও বলেন, ন্যায়, অধিকার ও স্বাধীনতার যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না এবং সত্য ও ন্যায়ের পক্ষে এই সংগ্রাম অব্যাহত থাকবে।