‘পাটওয়ারীর উপর পঞ্চমবারের মতো হামলা’— বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ সারজিস আলমের

Share

কুষ্টিয়ায় মাজারের ভেতরে প্রবেশ করে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীসহ দলটির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এনসিপি নেতা সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই অভিযোগ তুলে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

পোস্টে সারজিস আলম বলেন, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর এটি পঞ্চমবারের মতো হামলার ঘটনা। তিনি প্রশ্ন তোলেন, একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা মরিয়া হয়ে উঠতে পারে।

পোস্টের সঙ্গে যুক্ত ছবিতে দেখা যায়, একাধিক গাড়ির কাচ ভাঙা ও ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।সারজিস আলম বলেন, ভয়ভীতি প্রদর্শন বা দমন-পীড়নের মাধ্যমে নাসীরুদ্দীন পাটোয়ারীদের কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না। তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।