মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ, সরঞ্জাম জব্দ

Share

নিজস্ব প্রতিবেদক: মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে অভিযান চালিয়ে গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ ও সরঞ্জামাদি জব্দ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ দোকানদারদের মেট্রোরেল স্টেশন ও এর আশপাশে পুনরায় দোকান না বসানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে স্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ডিএমপি, এমআরটি পুলিশ ও ডিএমটিসিএলের কর্মীরা সহযোগিতা করেন।

যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং মেট্রো স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।