রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
একইসঙ্গে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৫টার মধ্যে সাজেকে অবস্থানরত পর্যটকদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বলা হয়েছে, অনিবার্য কারণবশত আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালী পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
আরও বলা হয়েছে, একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩.১০.২০২৬ তারিখ বিকাল ৫ টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হলো।