মহাকাশে অল্প মাধ্যাকর্ষণের কারণে শরীরের তরল ওপরের দিকে সরে যায়। ছবি: সিএমজি মহাকাশে অল্প মাধ্যাকর্ষণের কারণে শরীরের তরল ওপরের দিকে সরে যায়। ছবি: সিএমজি

ফ্যাটি লিভার চিকিৎসায় নতুন আশার আলো মহাকাশ স্টেশনে গবেষণায় 

Share

চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পরিচালিত একটি বৈজ্ঞানিক গবেষণায় ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সম্প্রতি শেষ হওয়া সাত দিনের এই কক্ষপথভিত্তিক পরীক্ষার লক্ষ্য ছিল অতি-স্বল্প মাধ্যাকর্ষণ পরিবেশে যকৃতের কোষের চর্বি বিপাক কীভাবে প্রভাবিত হয়, তা শনাক্ত করা।

চীনা বিজ্ঞান অ্যাকাডেমির গবেষক লি নিং জানান, মহাকাশে কম মাধ্যাকর্ষণের কারণে শরীরের তরল ওপরের দিকে সরে যায়। ফলে যকৃতে প্রবেশকারী রক্তপ্রবাহ কমে যায় এবং রক্তের স্বাভাবিক নিয়ন্ত্রণমূলক ভূমিকা দুর্বল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে যকৃতে চর্বি জমার হার বাড়তে থাকে।

এর আগে শেনচৌ-১৬ মিশনের গবেষণায় দেখা গিয়েছিল, মাইক্রোগ্রাভিটি পরিবেশে এসআরইবিপি নামের একটি প্রোটিন সক্রিয় হয়ে কোষে চর্বির কণিকা বাড়িয়ে দেয়। এবারের পরীক্ষায় স্থির কোষ সংস্কৃতি, কৃত্রিম রক্তপ্রবাহ পরিবেশ ও ওষুধ-উদ্দীপিত রক্তপ্রবাহ পরিবেশ — এই তিন ধরনের পরিবেশে মোট ছয়টি কোষ নমুনা নিয়ে গবেষণা পরিচালিত হয়। পুরো পরীক্ষাটি পৃথিবী থেকে দূরনিয়ন্ত্রিত নির্দেশনায় পরিচালিত হয়েছে।

সপ্তম দিনে নমুনাগুলো সংরক্ষণ করে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে এই নমুনাগুলো পৃথিবীতে ফিরিয়ে এনে বিশ্লেষণ করা হবে।

  • সিএমজি থেকে অনূদিত