পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে পোস্ট সংশোধন করলেন পাক প্রধানমন্ত্রী

Share

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই নিয়ে এক্সে দেওয়া পোস্ট সংশোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার সকালে তিনি পোস্টে জানিয়েছিলেন, শুক্রবার একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হবে। তবে পরে পোস্টটি সম্পাদনা করে সেই তথ্য সরিয়ে নেওয়া হয়।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চুক্তিপত্রে ইতোমধ্যে ডিজিটাল পদ্ধতিতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। ফলে সুইজারল্যান্ডে আলাদা কোনো শারীরিক স্বাক্ষর অনুষ্ঠান হচ্ছে না। তবে পরবর্তী পর্যায়ের আলোচনা এগিয়ে নিতে দুই পক্ষের প্রতিনিধিরা শুক্রবার জেনেভায় বৈঠকে বসবেন।

শরিফের পোস্ট সংশোধনের ঘটনায় চুক্তির আনুষ্ঠানিকতা নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।