ছবিঃ আল জাজিরা

খামেনির দাফন সম্পন্নদ থামছেনা যুদ্ধ— পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

Share
ছয় দিনের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে দাফন সম্পন্ন হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। লাখো মানুষ রাস্তায় নেমে শেষ শ্রদ্ধা জানান। কিন্তু দাফনের দিনেও থামেনি যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি। বৃহস্পতিবারও উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা অব্যাহত রাখে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালির আশপাশসহ ইরানের ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরান জানিয়েছে, গত দুই দিনে মার্কিন হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। পাশাপাশি বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছেও হামলার খবর পাওয়া গেছে।
জবাবে ইরান কুয়েত, বাহরাইন ও কাতারে থাকা মার্কিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে। বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, কুয়েত একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে এবং কাতার নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
সংঘাতের প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতেও। ট্যাংকার মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারট্যাঙ্কো জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ এই পথে চলাচল করত, এখন তা নেমে এসেছে মাত্র ৩০টিতে।
এদিকে গত ১৭ জুন স্বাক্ষরিত ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়ার পথে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ওই যুদ্ধবিরতি ‘এখন শেষ’ এবং আর আলোচনায় আগ্রহী নন তিনি। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন, তারা কাজের মাধ্যমে, নির্ভীকভাবে জবাব দেবেন।