মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া। ছবি: এআই

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া; কার জয় বেশি

Share

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’র উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে আলজেরিয়ার। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফিফা র‍্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা আলজেরিয়ার বিপক্ষে এটি হবে দুই দলের ইতিহাসে মাত্র দ্বিতীয় দেখা।

এর আগে ২০০৭ সালের ৫ জুন বার্সেলোনার ক্যাম্প ন্যুতে প্রীতি ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে মেসি, তেভেজ, ক্যাম্বিয়াসোদের আর্জেন্টিনা ৪-৩ গোলে জিতেছিল। মাত্র দেড় মিনিটে তেভেজের পেনাল্টি গোলে শুরু হলেও আলজেরিয়া দুই গোল করে এগিয়ে যায়। এরপর মেসি ও ক্যাম্বিয়াসোর পরপর দুই গোলে লিড ফিরে পায় আর্জেন্টিনা। ৭৩ মিনিটে মেসির দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়, তবে শেষ মিনিটে বেলহাদজের গোলে ব্যবধান কমায় আলজেরিয়া।

১৯ বছর পর একই মঞ্চে এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে ‘ডেজার্ট ফক্সেস’ খ্যাত আলজেরিয়া গতিময় আক্রমণ ও ফরোয়ার্ডদের প্রযুক্তিগত দক্ষতা দিয়ে চমক দেখানোর চেষ্টা করবে। ১৯ বছর আগের লড়াকু পারফরম্যান্স নিশ্চয়ই অনুপ্রেরণা জোগাবে আলজেরিয়াকে।