বিশ্বকাপে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। তবে মাঠের এই চমকের আড়ালে রয়েছে বাংলাদেশের একটি নীরব সাফল্যের গল্প। সোমবার (১৫ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ঐতিহাসিক এই ড্র করে কেপ ভার্দে, আর সেই ম্যাচে তারা পরেছিল বাংলাদেশে তৈরি জার্সি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেপ ভার্দে জাতীয় দলের জার্সির কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইয়ঙ্গান কর্পোরেশন। আর জার্সিগুলো তৈরি হয়েছে ঢাকায় অবস্থিত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাপেলি স্পোর্টের কারখানায়।
বিশ্বকাপের মাঠে বাংলাদেশের খেলোয়াড় না থাকলেও পোশাক শিল্পের মাধ্যমে দেশের উপস্থিতি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে স্পোর্টসওয়্যার উৎপাদনেও দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের জার্সি তৈরিতে যুক্ত হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো।