নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারকে নিয়ে অনিশ্চয়তা

Share

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারকে নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চোটের কারণে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও এই তারকা ফরোয়ার্ডের মাঠে নামার সম্ভাবনা কম।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ মে ক্লাব ফুটবলে খেলার সময় কাফ মাংসপেশিতে গ্রেড-২ চোটে পড়েন নেইমার। পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় তিনি এখনো পূর্ণমাত্রার অনুশীলনে ফিরতে পারেননি।

বিশ্বকাপ দলে থাকলেও এখন পর্যন্ত কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও খেলার সুযোগ পাননি। পরবর্তী অনুশীলনেও তার অনুপস্থিতি দেখা যায়।

ব্রাজিল দলের মেডিকেল বিভাগের মূল্যায়ন অনুযায়ী, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দুটি তিনি মিস করতে পারেন। চিকিৎসকরা তাকে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার চেষ্টা করছেন।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ফেরার চেষ্টা করছেন। দলের জন্য তার অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ।

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দলটি নকআউট পর্বে পৌঁছালে তার ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদী সমর্থকরা।